সারাদেশ

মোরেলগঞ্জে সুপারির বাম্পার ফলন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে অর্থকারী ফসল সুপারির বাম্পার ফলন হওয়ায় হাট-বাজারগুলো কেনা-বেচায় এখন জমজমাট। তবে, বাজার দর গত বছরের তুলনায় কুড়িতে ২শ’ টাকা কম। তবুও হতাশ নয় কৃষক। প্রতি হাটে প্রায় কোটি টাকার সুপারি যাচ্ছেন রাজধানী শহরে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন গ্রামে এ বছরে সুপারির বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি, প্রত্যন্ত গ্রামের হাট বাজারগুলো এখন সুপারি ক্রয়-বিক্রয়ে জমে উঠেছে। এ উপজেলার সন্ন্যাসী, বৌলপুর, চিংড়াখালী, পল্লীমঙ্গলসহ বিভিন্ন বাজার থেকে সপ্তাহের প্রতি হাটে দুই দিনে বস্তাভর্তি করে লাখ লাখ সুপারি ট্রাকযোগে যাচ্ছেন ঢাকার সৈয়দপুর, নিলফামারী, দিনাজপুর, বন্দর নগরী চট্টগ্রামসহ বিভিন্ন শহরে। বেপারিরা কেনা বেচায় এখন ব্যস্ত সময় পার করছেন। উপজেলা থেকে প্রায় কোটি টাকার সুপারি রপ্তানি হচ্ছে। আবার অধিকাংশ স্থানীয় ব্যবসায়ীরা এই সুপারি কিনে ৬০ শতাংশ পানিভর্তি পাত্রে ভিজিয়ে রাখেন। ৪০ শতাংশ সুপারি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

সন্ন্যাসী বাজারে সুপরি আব্দুল হালিম বেপারী,মো. ফেরদৌস বেপারী, মহারাজ মল্লিকসহ একাধিকরা বলেন, ২৫-৩০ বছর ধরে এ সুপারি ব্যবসার করছেন। এ বছরের সুপারির ফলন বিগত ২/৪ বছরে হয়নি। সুপারির সাইজও বড়। তারা ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা প্রতি কুড়ি ক্রয় করে বস্তায় ভর্তি করে ট্রাকে করে বিভিন্ন শহরের আড়ৎতে পাঠাচ্ছেন।

বড়পরী গ্রামের কৃষক শাহজাহান শেখ, ফাঁসিয়াতলা গ্রামের মন্নান শেখ, শফিকুল হাওলাদার, চিংড়াখালী গোপালপুর গ্রামের কৃষক মিলন বক্স বলেন, সাড়ে ১০ বিঘার ৫টি সুপারি বাগানে গড়ে ১ থেকে দেড় লাখ ফলন পেয়েছে গত বছরে ৫শ’ টাকা দরে কুড়ি বিক্রি হয়েছে। এ বছর সুপারির সাইজ ভাল হলেও সাড়ে ৩শ’ টাকা বিক্রি করতে হচ্ছে। তবে, গত বছরের চেয়ে প্রতিটি ছড়ায় দ্বিগুন সুপারি পেয়েছেন। সেক্ষত্রে পুষিয়ে যাচ্ছে।

এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ উপজেলার হোগলাপাশা, বনগ্রাম, চিংড়াখালী রামচন্দ্রপুর, বাধাল বাজার, খাউলিয়া ইউনিয়নে সবচেয়ে বেশী সুপারি ফলন হয়েছে। ৭শ’ ২০ হেক্টর সুপারি ফসলের বাগান ও ৩০ হেক্টর তথা ২৫শ’ ৯০টি বসতবাড়ির বাগানে গত বছরের চেয়ে ফলন হয়েছে দ্বিগুন।



এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এ উপজেলায় অতিরিক্ত লবণাক্ততার কারনে দিন দিন সুপারি গাছ কমে যাচ্ছে। এক সময়ের অনেক বড় বড় সুপারি বাগান চোখে পড়ছে না। তার পরেও কয়েকটি ইউনিয়নে এ বছরে সুপারি ফলন খুবই ভালো হয়েছে। ভালো ফলন হওয়ার করনে এ অঞ্চলের কৃষক অর্থনৈতিক বাজারে এর একটি বিশেষ ভুমিকা রাখছেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা