সারাদেশ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

হুমায়রার কফিনে বাবার শেষ চুমু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

উঠানে রাখা কফিনে শিশু মেহেনাজ আক্তার হুমায়রার নিথর দেহ। চলছে জানাজার প্রস্তুতি। একপাশে গ্রামের নারী-পুরুষ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে। কারও চোখে জল, কারও মুখে হাহাকার। পাশে বসে বারবার কফিনে চুমু খাচ্ছিলেন বাবা। উপস্থিত সবাই সেই হৃদয়বিদারক দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারেননি। মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এই শিশুটির এমন বিদায় কেউ যেন মেনে নিতে পারছিলেন না।

হুমায়রার পরিবারের ভাষ্যমতে, গত সোমবার বিকেলেই মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার খবর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে হতেয়া কেরানী পাড়া গ্রামে পৌঁছায়। সন্ধ্যার পর থেকেই লোকজন বাড়িতে ভিড় করতে থাকে। রাত আড়াইটার দিকে হুমায়রার মরদেহ বাড়িতে পৌঁছায়। তখন থেকেই বাড়ির চারপাশে কান্না-আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

শোকে ভারাক্রান্ত কণ্ঠে বিলাপ করতে করতে হুমায়রার বয়স্ক দাদি বলছিলেন, ‘আমার বোইন (নাতনি হুমায়রা) কোরবানির ঈদে বাড়িতে আইছিল। বাড়ি জুইড়া কী হাসিখুশি! কত দৌড়াদৌড়ি, কত খেলা! ওইটাই ছিল শেষ দেহা। গত সপ্তাহে একবার কথা হইছিল, সোমবার (গতকাল) সকালে আবার কবার কথা ছিল। কিন্তু, আর কওয়া হইল না। না কইয়াই বোইনে চইল্যা গেল!’

হুমায়রার বাবা দেলোয়ার হোসেন- উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। কফিনের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘হুমায়রার স্কুল ছুটি হয়েছিল। বলেছিলাম, অপেক্ষা করো, মা আসবে নিতে। ও অপেক্ষা করছিল।’

তিনি বলেন, সবচে কষ্টের ব্যাপার হলো-‘আমার স্ত্রী সুমি শ্রেণিকক্ষে যাওয়ার আগেই তার চোখের সামনে বিমানটি হুমায়রার ক্লাসে আছড়ে পড়ে। সবকিছু ওর চোখের সামনেই ঘটেছে। আমি তাকে কীভাবে সান্ত্বনা দেব?’

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে বাবার চোখের জল আর অশ্রুসিক্ত চুমুতে বিদায় নেয় হুমায়রা। কফিনের পাশে বসে বারবার কফিনে চুমু খাচ্ছিলেন বাবা।

হুমায়রার দাদা আবদুল বাছেদ কাঁদতে কাঁদতে বলেন, ‘এবার ঈদে দাদু বাড়িতে এসেছিল। সারাক্ষণ আমার সঙ্গেই ছিল। দাদু আর কোনোদিন আসবে না, আর কখনও “দাদু” বলে ডাকবে না।’

ঘরের মেঝেতে নিথর পড়ে আছেন হুমায়রার মা সুমি আক্তার। মাঝে মাঝে চোখ খুলে চারপাশে তাকান, আবার অজ্ঞান হয়ে পড়েন।

জানাজার সময় উঠানে জড়ো হয় শত শত মানুষ। চারদিকে শুধু কান্না আর আহাজারি। এক অসহ্য নীরবতা ছড়িয়ে পড়ে। ছোট্ট হুমায়রার প্রতি ভালোবাসা জানাতে গোটা এলাকা শোকাহত হয়ে পড়ে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হুমায়রাকে।

গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা