ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে সমন্বয়কদের পিটিয়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতা

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়ককে পিটিয়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতা জিল্লুর রহমান এবং তার সহযোগীরা।

এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। আহতরা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ মে) রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি।

এদের মধ্যে মাহফুজ ফেনী শহরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে ও সালমান সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয় সিংহ এলাকার বশির আহম্মদের ছেলে এবং খুশি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল কালামের মেয়ে।

আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফেরার সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত মাহফুজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দিবো না। অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে।

এবিষয়ে জানতে ছাত্রদল নেতাকে বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ হাতে পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা