ছবি: সংগৃহীত
সারাদেশ

সাবকন্ট্রাক্টরের অভিযোগে দুদকের অভিযান, সোনাগাজীতে দুইজন আটক

ফেনী, (দাগনভূঞা) প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সদস্যরা অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদ ও তার কার্যালয়ের কার্যসহকারী আবু নাছেরকে নগদ এক লাখ টাকা ঘুষসহ গ্রেফতার করেছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তার কার্যালয়ে দুদকের দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়-এর উপপরিচালক ফারুক আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে হুমায়ুন কবির সাবকন্ট্রাক্টের মাধ্যমে সোনাগাজী উপজেলার পাঁচটি ব্রিজ-কালভার্ট নির্মাণকাজ সম্পন্ন করেন। কাজ শেষে বিল উত্তোলনের জন্য পিআইও কার্যালয়ে গেলে তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। প্রথম কিস্তিতে তিনি পাঁচ লাখ টাকা প্রদান করেন। পরে দ্বিতীয় কিস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করা হলে তিনি দুদকের শরণাপন্ন হন।

বৃহস্পতিবার পরিকল্পনা অনুযায়ী হুমায়ুন কবির কার্যসহকারী আবু নাছেরের মাধ্যমে এক লাখ টাকা ঘুষ প্রদান করে ফাঁদ পাতেন। আবু নাছের তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে টাকা রেখে পিআইওকে দেওয়ার সময় দুদকের সদস্যরা অভিযান চালিয়ে হাতেনাতে এক লাখ টাকাসহ দুই কর্মকর্তাকে আটক করেন।

এ ঘটনায় দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত পিআইও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সাকতা গ্রামের আবদুর রবের ছেলে। অপরদিকে কার্যসহকারী আবু নাছের দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামের হাহী বাড়ির আবুল হাসেমের ছেলে।

দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমাও বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের সদস্যরা অভিযানের বিষয়ে প্রশাসনকে অবগত করেছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

নোবিপ্রবিতে ডিপিডিটির মেধাস্বত্ব সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

গাজীপুর মহানগর ডিবির কার্যকারিতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সৌন্দর্যের দুই ‘লায়ন ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে আসাদ মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত দুটি &ls...

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা