ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

ফেনী প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মিত্রা রানী নাথ (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিত্রা রানী নাথ সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের তপন লাল নাথের মেয়ে।

তারা দীর্ঘ দিন স্বপরিবারে ফেনী শহরের মাস্টার পাড়ার স্বপ্ন রানীভবনে বসবাস করে আসছিলেন। মিত্রা ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মিত্রা রানী প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। প্রাইভেট শেষে সে তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পরে মহাসড়কের লেমুয়া ইউনিয়নের কসকা নামক স্থানে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হলে স্থানীয়রা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মিত্রা রানী।

তবে মিত্রা রানীর স্বজনরা জানান, মিত্রা রানী বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয়েছিল। কিন্তু সে কোথায় দুর্ঘটনাকবলিত হয়েছে বা কীভাবে হয়েছে- এ সংক্রান্ত কোনো খবর আমরা সংগ্রহ করতে পারিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা