চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

আমজাত পণ্যে ২০ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আমজাত পণ্যে ২০ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ বাণিজ্য ঘীরে কর্মসংস্থান তৈরী হবে প্রায় ৪০ হাজার মানুষের।

মঙ্গলবার (৬ মে) চাঁপাইনবাবগঞ্জের কানসাট রাজবাড়ি মাঠে আয়োজিত আম সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরাম প্রথমবারের মতো এ আম সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সম্মেলনে জানানো হয়, উদ্যোক্তরা এখন আম প্রক্রিয়াজাতকরণেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আমকে ঘিরে প্রয়োজনীয় শিল্প-কারখানা গড়ে তোলা গেলে শুধু চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত আমজাত ও উপজাত পণ্যের (বাই প্রোডাক্ট) ২০ হাজার কোটি টাকা বাণিজ্য হবে। বিপুল এ অর্থ জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) অবদান রাখার পাশাপাশি কর্মসংস্থান তৈরী হবে ৪০ হাজার মানুষের। এ জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন বলে জানান উদ্যোক্তরা।

এ ছাড়া সম্মেলনে আম রপ্তানি সহজীকরণ, চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আমের প্যাকেজিং হাউস স্থাপন, কার্গো উড়োজাহাজের ভাড়া কমানোর দাবি জানানো হয়। পাশাপাশি দেশের এক তৃতীয়াংশ আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জকে ‘আমের রাজধানী’ হিসেবে সরকারি স্বীকৃতির দাবিও তোলা হয় সম্মেলনে। দিনব্যাপি আয়োজনে দেশের তিন শতাধিক আম উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা