সারাদেশ

সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে কৃষকদলের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল।

শুক্রবার বিকেলে(২ মে) জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল। বক্তব্য দেন ডিমলা উপজেলা সভাপতি নুর আলম, ডোমার উপজেলা সভাপতি গোলাপ হোসেন, জলঢাকা উপজেলা সভাপতি আমজাদ হোসেন, সদর উপজেলা সভাপতি লুলু চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়রানী করতেই জিয়া পরিবারের অন্যতম সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা দেয়া হয়। তুহিন ভাই জনপ্রিয় একজন মানুষ। এলাকার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। মানুষ তাকে হৃদয়ে গেঁথে রেখেছেন। জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল দুলাল বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন শুরু হবে গোটা জেলায়। তিনি আদালতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। প্রসঙ্গত বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা