ছবি: ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে কৃষিজমির মাটি লুট করায় ১১ জনের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি

ফেনীতে অবৈধভাবে রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট করায় ১১ জনকে কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ২১ মার্চ, শুক্রবার ভোররাতে ফেনী সদরের ধর্মপুরের জামতলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সজীব তালুকদার। অভিযানে একটি স্কেভেটর ও ৫টি ট্রাক জব্দ করা হয়েছে।

জানা গেছে, ভোররাতে কৃষিজমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা এমন তথ্যের ভিত্তিতে সদরের ধর্মপুর ইউনিয়নের জামতলা গ্রামে অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগীতায় মাটি কাটায় জড়িত ১১ জনকে আটক করে প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেয়া হয়।

দন্ডিতরা হলেন, নুর করিম (৪২), আবদুল কাদের জিলানী (২০), আবদুল হালিম রাফি ( ২১), মো: ওমর ফারুক(৩০), মো: আবদুল হালিম (৩২), রানা আহমেদ(২৪), রাব্বি হাসান (২০), মর্তুজা আলি ( ৩৭), আরিফ হোসেন ( ৩২), একরাম হোসেন (২২) ও আকবর হোসেন (৩৫)। এ সময় একটি স্কেভেটর ও ৫টি ট্রাক জব্দ করা হয়।

অভিযানে সহযোগীতা করেন, বাংলাদেশ সেনাবাহিনীকে, ফেনী মডেল থানাল পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, ফসলি জমির মাটি খেকোদের ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

উলিপুরে ব্রিজ ভেঙে ৩ বছর, ঝুঁকিতে ২০ হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুরে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে যাওয়ার প্রায় তিন বছর পেরিয়ে...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা