আর্টস

খ্যাতিমান চিত্রশিল্পী সমীর মজুমদার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

খ্যাতিমান চিত্রশিল্পী ও নড়াইলের শিশুস্বর্গের শিক্ষক সমীর মজুমদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সমীর মজুমদার ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্নেহধন্য ছাত্র ও দেশের শিল্প আন্দোলনের অন্যতম কর্মী।

সমীর মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পী মোজাই জীবন সফরী। তিনি বলেন, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সমীর মজুমদার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার সকালে তার মৃত্যু হয়।

সমীর মজুমদার শুধু একজন প্রতিভাবান চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন শিশুদের কাছে এক অনন্য অনুপ্রেরণা। এস এম সুলতানের কাছ থেকে শিল্পচর্চার দীক্ষা নেওয়া সমীর শিল্পী সুলতানের ভাবধারাকে বুকে ধারণ করে আজীবন শিশুদের নিয়ে শিল্পের জগৎ গড়ে তোলেন। শিশুদের চিত্রশিল্প শেখানোর পাশাপাশি তাদের মনোজগতে আলোকিত চিন্তার বীজ বুনে দিয়েছেন তিনি। তার হাতে গড়া ‘শিশুস্বর্গ’ একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে শিশুরা অবাধে নিজেদের কল্পনাকে রঙ তুলিতে প্রকাশ করার সুযোগ পায়।

চিত্রশিল্পের জগতে সমীর মজুমদারের অবদান অসামান্য। দেশের বিভিন্ন স্থানে তার একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি তার চিত্রের মাধ্যমে সমাজ, প্রকৃতি ও মানবিক অনুভূতিগুলোর গভীর ব্যাখ্যা তুলে ধরেছেন, যা অনেক দর্শককে অনুপ্রাণিত করেছে।

শিল্পী সমীর মজুমদারের জন্ম নড়াইলে ১৯৭০ সালের ৬ মার্চ। প্রয়াত এ শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার জন্মভূমি নড়াইলের পাঙ্কোবেলা এলাকায়। সেখানে আজ সন্ধ্যায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মদনে অগ্নিকান্ডে গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই

নেএকোনার মদন উপজেলার ফতেপুর ( তুলাপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এক আকস্মিক অগ্নি...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

হাম আতঙ্কে তিন প্রাণহানি, ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা