সংগৃহিত
জাতীয়
রমজান সংযমের মাস

৭ দিন তরমুজ না খেলে সব পচে যাবে

নিজস্ব প্রতিবেদক: রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম দারুণ বাড়িয়ে দিলো। আমরা যদি ঠিক করি, আমরা ৭ দিন কিংবা ১০ দিন সারাদেশে একটা মানুষও তরমুজ খাবো না, তরমুজ ব্যবসায়ীর তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভায় তরমুজের দাম বৃদ্ধি প্রসঙ্গ টেনে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন এ মন্তব্য করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ‘আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে, আমাদের দেশে যেটার দাম বাড়তে থাকে আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোটখাটো মজুতদার হয়ে যাই।’

তিনি আরও বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই, আপনার-আমার জন্য যেমন, সরকারের জন্য যেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। ব্যবসায়ীদের সংযমটা ব্যবসায়ীদেরই দেখাতে হবে।

মন্ত্রী বলেন, সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানান কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এই সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র খন্দকার সায়লা পারভীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা