বাণিজ্য

৪ আগস্ট থেকে ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক : এনবিআর

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার। এক বিশেষ আদেশে আজ রোববার এই ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, চলতি মাসের ৪ তারিখ থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbf.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

কয়েকটি ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলে শিথিলতার কথাও জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে। ক্ষেত্রগুলো হচ্ছে-

ক. ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
খ. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে)
গ. বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা এবং
ঘ. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।

তবে এসব ক্ষেত্রের করদাতারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে না পারলে চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করবেন। সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমতিতে করদাতারা পেপার রিটার্ন দাখিল করতে পারবে।

এর আগে, গত ৪ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, আগামী বছর থেকে সব করদাতার অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা হচ্ছে।

তিনি জানান, অনলাইনে রিটার্ন জমা করদাতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা