ছবি সংগৃহিত
সারাদেশ

৩০ গ্রামে কোরবানি ছাড়াই ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি: শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের শাহ্ সুরেশ্বরী পীরের অনুসারীরা কোনো পশু কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপন করেছেন। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার (১৬ জুন) ঈদ উদযাপন করেন।

শাহ্ সুরেশ্বরী পীরের অনুসারী মুসলমানেরা ঈদুল আজহা, ঈদুল ফিতরসহ সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে একই দিনে পালন করেন। তারা ঈদুল আজহার অন্যান্য বিধান পালন করলেও পশু কোরবানি দেন না।

রোববার সকাল সাড়ে ৯টায় ও ১০টায় তাদের জেলার ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ মাঠে। নামাজ শেষে ভুনা খিচুড়ি, সেমাইসহ মিষ্টি খাবার খেয়ে ঈদ উদযাপন করেন।

সুরেশ্বরী দরবার শরীফের সূত্রে, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের অন্তত ৩০ গ্রামের শাহ্ সুরেশ্বরীর অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করছেন। এই অনুসারীরা পশু কোরবানি দেন না।

দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, নিজের ভেতরের পশুত্বকে কোরবানি করাই প্রকৃত কোরবানি। পশু কোরবানি প্রকৃত কোরবানি নয়। নিজের ভেতরের পশুত্বকে কোরবানিই আমাদের লক্ষ্য।’

দরবার শরীফের প্রধান পীর সৈয়দ কামাল নূরী বলেন, ‘বাবা সুরেশ্বরী নিয়ম রেখে গেছেন। সেই নিয়ম অনুযায়ী আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা, ঈদুল ফিতরসহ সব ধর্মীয় উৎসব পালন করে থাকি। তবে আমরা পশু কোরবানি দেয় না।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা