শিক্ষা

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বছরের দুই মাস পার হলেও অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছেছে মাত্র দু-একটি বই। ফুল সেট বই না পাওয়ায় জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। এমন অবস্থায় আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনো নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিবছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার ক্ষেত্রে প্রকৃত চাহিদার চেয়েও অনেক বাড়তি দেখানো হয়। বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপাতে সমস্ত লেনদেন দেখানো হয়।’

এই উপদেষ্টা আরো বলেন, ‘বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থিরতা ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সেটি বলা যাবে না। তবে কিছুটা অবস্থানে এসেছে।’

এদিকে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করে যাব। সবার সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধানে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে যান তিনি।

বুধবার বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর পর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরে যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু, হাঁসমুরগি প...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হ...

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে, কখন?

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম...

ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে দেওয়...

রোনালদোর গোলে আল নাসরের জয়, নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা