ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন অপেক্ষা গণনার।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোটাররা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রের বাইরে ভোটাররা লাইনে দাঁড়ান। তাদের অনেকেই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষনীয়।২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।
আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।
আমারবাঙলা/এসএ