ছবি: সংগৃহীত
জাতীয়

দেশের ভেতর থেকে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে: ইসি

আমার বাঙলা ডেস্ক

দেশের ভেতর অবস্থানরত ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে দেওয়া সাড়ে ছয় লাখ ব্যালট রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, অ্যাপভিত্তিক এই ব্যবস্থার আওতায় ডাক বিভাগের মাধ্যমে পাঠানো অধিকাংশ ব্যালট ইতোমধ্যে ভোটারদের হাতে পৌঁছেছে। তাদের মধ্যে বেশিরভাগ ভোটার ভোট প্রদান করে ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। জমা দেওয়া ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পৌঁছেছে।

ডাক বিভাগের মাধ্যমে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোটার ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০ জন ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। ডাকযোগে পাঠানো এসব ব্যালটের মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, অ্যাপভিত্তিক এই পোস্টাল ভোট ব্যবস্থা দেশের ভেতরে অবস্থানরত এমন ভোটারদের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে, যাঁরা সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা