ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রতীক নিয়ে তর্কের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন একটি ভোটকেন্দ্র এলাকায় প্রতীক নিয়ে তর্কের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ নুরুল আফসার (৪৫)। তিনি নগরের উত্তর কাট্টলি এলাকার বশির মোহাম্মদ বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নুরুল আলম।

আনয়নকারীর তথ্য অনুযায়ী, নুরুল আফসার ভোটকেন্দ্রে যাওয়ার পথে স্থানীয় কয়েকজনের সঙ্গে তিনি কোন প্রতীকে ভোট দেবেন—এ বিষয় নিয়ে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে ওই তর্কাতর্কি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ইমন এবং তার ছোট ভাই নুরুল আফসারকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার ইউনিটে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে আকবরশাহ থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা