সংগৃহীত
রাজনীতি

সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি উপস্থিত থাকবেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দলীয় একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সূত্র জানায়, তিনি শারীরিকভাবে সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন। এ জন্য সমাবেশ দুই ঘণ্টার মধ্যে শেষ করা হবে। খালেদা জিয়া ছাড়াও এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা দিয়েছেন, সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

জানা গেছে, প্রতিবছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা বাধাবিপত্তির মধ্যেও সমাবেশ করে সংগঠনটি। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর এবার মনোরম পরিবেশে সমাবেশ করতে চান নেতারা। এ জন্য খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে সায় মিলেছে বলেও জানিয়েছেন দায়িত্বশীল নেতারা।

তারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশ করার প্রস্তুতি চলছে। ২১ ডিসেম্বর বিকাল ৩টায় সমাবেশ শুরু হয়ে ৫টায় শেষ হবে। স্থায়ী কমিটিসহ বিএনপির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আগামী শনিবার অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেবেন।

সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া। এ ছাড়া জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন ২০১৮ সালে। একই বছর কারাবরণের আগে ৩ ফেব্রুয়ারি হোটেল লা মেরিডিয়ানে নির্বাহী কমিটির সভায় অংশ নেন। ওই বছরের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যান। দুই বছর কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি এক আদেশে তাকে মুক্তি দেন। পরে তিনি আদালতের মাধ্যমে নির্দোষ হিসেবে মুক্তি পান।

এদিকে রাজনৈতিক কর্মসূচিতেও খালেদা জিয়াকে দেখা যায়নি। সবশের্ষ চলতি বছরের নভেম্বরে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া।

জানা যায়, ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২০২৩ সালের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা