বাণিজ্য

সবজিতে স্বস্তি, চড়া চাল-মাছ-মুরগির বাজার

নিজস্ব প্রতিবেদক

শীত মৌসুম জুড়েই পোল্ট্রি বাজারে বেশ উত্তাপ। দোকানিদের দাবি, খামার থেকেই সরবরাহ কমেছে। এদিকে শীতকালীন অনেক সবজির কেজি প্রতি দাম চল্লিশ টাকার নিচে চলে এসেছে। তবে পটল, করলা, বরবটির দাম এখনো শতকের ঘরে। অপদিকে, ছুটির দিনে চোখ রাঙাচ্ছে মাছের দাম। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারভেদে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫/১০ টাকা কমলেও, অন্যান্য মুরগির জন্য চড়া দাম দিতে হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার ২১০ টাকা, সোনালি জাতের মুরগির জন্য দিতে হবে ৩৫০ টাকা। ছয়শো টাকা কেজির নীচে পাওয়া যাচ্ছে না দেশি মুরগি।

সিম, কপি, টমেটো, বেগুন সহ কয়েক ধরণের শীতকালীন সবজি কেনায় মিলছে স্বস্তি। বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। তবে, করলা, বরবটি, চিচিঙ্গাসহ বেশকিছু সবজির দাম একশো টাকার বেশি। এক কেজি পটলের জন্য দিতে হবে দেড়শো টাকা।

বড় বাজারে ফার্মের প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। পাড়া মহল্লার দোকানে তা মিলছে ১৪০-১৪৫ টাকা।

মুদি বাজারেও দামের তেমন হেরফের দেখা যাচ্ছে না। প্রতিকেজি আমদানি করা মসুর ডাল ১০৫ থেকে ১১০ ও দেশি চিকন মসুর ডাল ১৩০ থেকে ১৩৫ থেকে টাকা, মুগডাল ১৬৫ থেকে ১৭০ ও ছোলার কেজি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে ৫-৬ টাকা বেড়েছে। মিনিকেট চাল মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায় নাজিরশাইল জাতের চালের খুচরামূল্য মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা। মাঝারি বা ব্রি-২৮ ও পায়জাম জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৬ টাকায়। মোটাদাগে বাজারে ৬০ টাকার নিচে মিলছে না কোনো চালই।

ছুটির দিনে চোখ রাঙাচ্ছে মাছের দাম। অথচ, শীত মৌসুমে পরিস্থিতি উল্টো হওয়ার কথা। ব্যবসায়ীদের যুক্তি, নদীতে আগের মত মাছ মিলছে না। তাই চাষের জাতের চাহিদা বেড়েছে। ইলিশের দাম শুনে ভিড়মি খাচ্ছেন ক্রেতারা। দেড় কেজি ওজন, কয়েক ঘণ্টা আগে ধরা হয়েছে, এমন মাছের কেজি ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

৭৫০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে গরুর মাংসের বাজার। কেজিতে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে খাসীর মাংস মিলছে ১১শ’ টাকায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা