সংগৃহীত
বিনোদন

শাহরুখের নতুন লুকে শিহরিত ভক্তরা

বিনোদন ডেস্ক

কিছুদিন আগে মেট গালার লাল গালিচায় হেঁটে ইতিহাস গড়ে এলেন বলিউড কিং শাহরুখ খান। সে সময় তার রাজকীয় স্টাইল মুগ্ধতা ছড়ায় নিউইয়র্কের এই ফ্যাশন শোটিতে। এবার সম্প্রতি এক ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন এই নায়ক; যেখানে তাকে দেখা মেলে একেবারে নতুন অবতারে।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি অবস্থায় শাহরুখ। শুধু তাই নয়, সারা শরীর ভরে ছিলো ট্যাটু। হোটেল লবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন তার টিমের লোকেরাও।

তবে যা নজর কেড়েছে তা হলো— শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু, যদিও তা নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে তাকে। দর্শকদের প্রশ্ন—এটাই কি ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুত লুক?

শাহরুখের ভক্তদের মন্তব্য এমন, ‘দাড়ি, বাইসেপ, ট্যাটু—বাদশা নন, এখন তিনি রীতিমতো রাজা!’ আর একজন লিখেছেন, ‘পুরো শরীরে ট্যাটু... শাহরুখের এই চেহারা দেখে চোখ সরানো যাচ্ছে না। আগুন! নতুন ছবিতে এই লুকেই চাই।’

পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে এখনও পর্দার আড়ালে কাজ চলছে, কিন্তু কিং খানের এই ঝলকেই চাঙ্গা হয়ে উঠেছে শাহরুখের ভক্তমহলে।

এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। তাঁর সঙ্গে রয়েছেন এক ঝাঁক তারকা—অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা