বিনোদন

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন থাইল্যান্ডের সুশাতা

বিনোদন ডেস্ক

বিশ্বের সুন্দরীদের প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে সেরার মুকুট প্রথমবার পৌঁছালো থাইল্যান্ডে। প্রতিযোগিতার ৭২তম আসরে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছেন দেশটির ওপাল সুশাতা চুয়াংস্রি।

শনিবার (৩১ মে) ভারতের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে সেরার মুকুট উঠে সুশাতার মাথায়।

নিয়ম অনুযায়ী, গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা ক্রাউন পরিয়ে দিয়েছেন ওপালা সুশাতার মাথায়। এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী।

২২ বছর বয়সী সুশাতা মডেলিং জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। ২০২৪ সালে তিনি মিস ইউনিভার্স থাইল্যান্ড খেতাব জেতেন। এরপর যোগ দেন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্বে। সেখানে ১২৫টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় রানারআপ হন।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

প্রতিযোগিতাটি উপস্থাপনা করেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব সাচিন কুম্ভার। ১০৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। এক মাসব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ছিল ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিশ্বব্যাপী সচেতনতা ও নারীর ক্ষমতায়নের প্ল্যাটফর্ম।

চূড়ান্ত পর্বে পৌঁছাতে প্রতিযোগীদের পার হতে হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জ, টপ মডেল, বিউটি উইথ অ্যা পারপাস, ট্যালেন্ট, স্পোর্টস এবং মাল্টিমিডিয়া ইভেন্ট। এসব ধাপ পেরিয়ে নির্বাচিত হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, এরপর প্রতিটি মহাদেশীয় অঞ্চলের শীর্ষ ১০, সেখান থেকে শীর্ষ ৫, পরে শীর্ষ ২ এবং শেষ পর্যন্ত একজন বিজয়ী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা