বিনোদন

‘তাণ্ডব’র শিরোনাম সংগীতে ঝড় তুললেন শাকিব

বিনোদন প্রতিবেদক

ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে সিনেমা হল মাতিয়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। এবার কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘তাণ্ডব’। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমা ঘিরে ইতিমধ্যেই দর্শক-উন্মাদনা তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন শাকিব খান। প্রকাশ পেল তাণ্ডব’র গান। প্রকাশের পরই দর্শকপ্রিয়তার শীর্ষে এটি।

বুধবার (২৮ মে) চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশ সিনেমাটির শিরোনাম সংগীত ‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে ফুটে উঠেছে শাকিব ঝড়! প্রতি দৃশ্যে অ্যাকশন ও ধ্বংসের পায়তারা।

রক্ত গরম করে তোলার মতো গানটির বিট শোনা যায় শুরুতেই, যা এর আগে পূর্বাভাসেও শোনা গিয়েছিল খানিকটা। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা।

ভিডিওটির সংগীতায়োজন করেছেন তানভির আহমেদ। গাওয়ার পাশাপাশি এটির সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

চরকির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়-‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এল তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক-মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও বেশ চোখে পড়ার মতো। অনেকে বলছেন, ‘গানটি দুর্দান্ত হয়েছে।’ কারো মতে, ‘গানেও তাণ্ডব চালালেন শাকিব।’ কেউ বলছেন, ‘তাণ্ডবের গানও হিট, তাণ্ডবও হবে সুপারহিট।’

গত বছর ‘তুফান’ সাফল্যের পর এবার তাণ্ডব দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের আসছেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা