বিনোদন

খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই : কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মিডিয়াতে কাজ করা নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি উল্লেখ করেন যে, খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই।

কেয়ার মতে, ‘এটা তো একটা কাজেরই জায়গা। আমি মিডিয়াটাকে কাজ হিসেবেই দেখি সবসময়। যে আমি যখন সকালে যাবো এবং রাতে ব্যাক করবো যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুক সময় আমি চিন্তা করি যে এটা আমার কাজ।’

‘যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবে করি। আর যখন আমি বাসায় চলে আসি তখন আমি আমার মত বাসায় যে রকম থাকা উচিত সেরকমই থাকি।’

ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কেয়ার ভাষ্য, ‘সম্পর্ক কিংবা আমার পরিবার সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। সেটা আমার কাজের সাথে রিলেটেড না। মিডিয়া হচ্ছে আমার কাজের জায়গা সেখানে আমার ব্যক্তিগত কিছু কখনো যুক্ত করতে চাই না।’

তিনি বলেন, ‘আমার কাজ যারা দেখে পরিচিত মানুষ কিংবা যারা আমাকে পছন্দ করে তারা কখনো বলে না আপু আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। আমি ওইভাবেই চলি। মিডিয়াতে যারা একান্তই কাজ করে কিংবা কাজের যে মানুষগুলো তাদেরকে নিয়ে কিছু বলার নাই। তাদেরকে নিয়ে কখনো বলবেও না।’

অভিনেত্রীর কথায়, ‘তাকে নিয়েই বলবে যে হয়ত কাজ ছাড়া অন্য কিছু করে। এটা শুধুমাত্র মিডিয়া না আমাদের ব্যক্তিগত জীবন যদি চিন্তা করি কিংবা সেটা আমার পড়াশোনা হোক যেখানেই হই না কেন। সেখানে যদি আমি খারাপ কিছু করি সেখানে আর দশ জন মানুষ খারাপ বলবেই।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা