ছবি-সংগৃহীত
জাতীয়

মার্কিন ভিসানীতি নিয়ে পুলিশ চিন্তিত নয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে পুলিশ চিন্তিত নয়। এটি বাংলাদেশ পুলিশের কোনো বিষয় নয়।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, যুক্তরাষ্ট্রে আমি কখনও যাইনি, যাওয়ার ইচ্ছাও নাই। আমি যোগদান করে পুলিশের মধ্যে চিন্তিত হওয়ার মতো এ ধরনের কোনো কিছু দেখিনি।

তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। জনগণ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে সেজন্য যা প্রয়োজন ডিএমপির পক্ষ থেকে করা হবে।

হাবিবুর রহমান বলেন, যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানকার সমস্যাগুলো খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দুই সিটির সঙ্গে একযোগে এই সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। গণপরিবহনের চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেব।

তিনি বলেন, যদি কারও বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হোক পুলিশের বাবা হোক অপরাধী অপরাধীই।

তিনি আরও বলেন, ডিএমপির থানাগুলোতে সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে। এই হটলাইনের সেবার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি ঢাকা মহানগর কমিশনারের সঙ্গে কথা বলতে পারবেন। ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন।

এছাড়া ডিবিতে (গোয়েন্দা পুলিশ) গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। সমস্যা সমাধান করবো।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা