সংগৃহিত
পরিবেশ

মান্দায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক এক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারী সংস্থা দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পিকেএসএফ এর ব্যবস্থাপক ফজলে হোসাইন (ফরহাদ), দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, ভার্কের নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়া প্রকল্প বাস্তবায়ন এলাকার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র এলাকায় খরার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। খরার প্রকোপ মোকাবেলায় ভূ-পরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করাসহ খরা সহনশীল ফসলের চাষ বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা যায় এমন বিভিন্ন বিষযে আলোচনা অনুষ্ঠিত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা