ছবি: আমার বাঙলা
অপরাধ

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দৌলতপুরে গ্রেফতার ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের একটি গ্রামের ১৩ বছর বয়সি এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার হাসানপুর গ্রামের জাফের আলির ছেলে শাকির হোসেন (৩৬) নামের একজন ভ্যান চালক কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, ভ্যান চালক শাকির হোসেন তার ভ্যান যোগে ঐ মাদ্রাসা ছাত্রীকে ঝাউদিয়ার একটি মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে তাকে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়ার একটি গোরস্তানের নির্জন স্থানে নিয়ে যাই এবং জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণ পরবর্তী সময়ে ভ্যান চালক শাকির হোসেন বিষয়টি কাউকে না জানানোর জন্য মাদ্রাসা ছাত্রীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে মাদ্রাসায় পৌঁছে দেয়।

এ বিষয়ে মাদ্রাসা ছাত্রী ভয়ে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে ফিরে তার পরিবারের কাছে বিষয়টি জানালে, সেই দিন রাতেই ঐ ছাত্রীর বাবা বাদি হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যান চালক শাকির হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান,১৩ বছর বয়সি এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে এরই মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভ্যানচালক শাকির হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা