সংগৃহিত
বিনোদন

‘ভিলেন’ তকমা উপভোগ করছেন ‘জোয়া’

বিনোদন ডেস্ক: ‘অ্যানিম্যাল’ চলতি ডিসেম্বরে মুক্তি পেয়েছে । সিনেমাটি মুক্তির পর থেকেই তা ঝড় তুলেছে সর্বত্র। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি।

এছাড়া এ সিনেমায় ‘জোয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তৃপ্তি দিমরি। অ্যানিম্যাল সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে। অ্যানিমেলে খল চরিত্রে অভিনয়ের পর নিজে আলোচনায় থাকতে পেরে বিষয়টি বেশ উপভোগ করছেন তৃপ্তি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তৃপ্তি দিমরি জানান, এতদিন ভালো চরিত্রে অভিনয় করার পর এই ‘ভিলেন এরা’ বেশ উপভোগ করছেন তিনি।

সংবাদ সংস্থা আএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, অ্যানিম্যান সিনেমায় জোয়া চরিত্রটি আমি নিঃসন্দেহে প্রচণ্ড উপভোগ করছি। আমি সবসময় এমন চরিত্রে অভিনয় করতে চেয়েছি যা চ্যালেঞ্জিং। এটা একেবারেই তেমন একটি সিনেমা।

তৃপ্তির কথায়, আমি সবসময় ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছি। তবে এই প্রথমবার এমন একটা চরিত্রে অভিনয় করলাম যেটা নেতিবাচক। আসলে এমন চরিত্রের পৃথিবীতে প্রবেশ করার অনুভূতি খুবই উপভোগ্য।

জোয়া চরিত্র নিয়ে অ্যানিমেলের শ্যুটিংয়ের আগে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তার আলোচনা নিয়েও কথা বলেন তিনি। তৃপ্তি বলেন, যখন এই প্রজেক্টে সই করছিলাম তখনই আমার পরিচালকের সঙ্গে কথা হয়। তিনি আমাকে বলেন, জোয়া একটি নেতিবাচক চরিত্র, কিন্তু পরিচালক হিসেবে আমি এই চরিত্রের চোখে কোনো নেতিবাচকতা দেখতে চাই না।

তৃপ্তি আরও বলেন, পরিচালক আমাকে বুঝিয়ে দেন যে, সামনের মানুষটিকে খুন করার ইচ্ছা বা পরিকল্পনা করা সবটাই থাকতে হবে আমার চরিত্রে। কিন্তু চোখে শুধু থাকবে ভালোবাসা। পরিচালক আমাকে বলেছিলেন, তিনি চান দর্শক যেন জোয়া চরিত্রটির মাঝে শুধু নিষ্পাপ মানুষটিকে দেখে।

অভিনেত্রী বলেন, এটা আমার জন্য চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ, দুটিই ছিল। আমার মনে হচ্ছিল যে এটা এক্সপ্লোর করতে বেশ মজা লাগবে। আমার মনে হয় পরিচালকের চাওয়া অনুযায়ী সিনেমায় আমি সেটি ফুটিয়ে তুলতে পেরেছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা