সংগৃহিত
রাজনীতি

বিএনপিকে নিশ্চিহ্ন করতে ছুতো খুঁজছে সরকার

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ছুতো খুঁজছে এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণের জন্য রাস্তায় আছেন তারা। আন্দোলন চলবে। মানুষের অধিকার বাস্তবায়ন করবে বিএনপি।

বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় গিয়ে এসব কথা বলেন মঈন খান।

মঈন খান বলেন, দেশে এক দলীয় শাসন চলছে। দেশ উত্তর কোরিয়ার পথে। বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। মানুষ নীরব প্রতিবাদের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভুল পথে হেঁটে সরকার মানুষকে ধোকা দিতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি হতাশ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানো হবে। নৌকা ডুবে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ। এ সময় এস এম জাহাঙ্গীর অভিযোগ করেন ,কারাগারে বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছে। জেল কর্মকর্তারা বিএনপি না ছাড়লে নির্যাতনের হুমকি দিয়েছেন। কিন্তু আমাদের মনোবল অটুট রয়েছে

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার জামায়াত নেতা

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা