সংগৃহিত
রাজনীতি

বাংলাদেশ ব্যাংকের সর্বনাশ ঢাকতে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক: বাজে এক পরিস্থিতির মধ্যে দেশ নিপতিত হয়েছে উল্লেখ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন। বর্তমানে ন্যাশনাল রিজার্ভ এসে দাঁড়িয়েছে মাত্র ১৩ বিলিয়ন ডলারে। যে খাদ্য আমদানি করতে হয়, সে প্রয়োজনীয় খাদ্য কেনার টাকা আমাদের নেই। এমন এক পরিস্থিতির মধ্যে দিনযাপন করতে হচ্ছে।’

বুধবার (১৫ মে) উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বিএনপি রাজধানীর বিজয় নগর এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইসরাইলের সাথে গোপন সম্পর্ক নাকি বিএনপি’র। আমরা তো যুগ যুগ ধরে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছি। আপনাদের কী পরিস্থিতি? ইসরাইলের উড়োজাহাজ বাংলাদেশে নেমে কী দিয়ে গেছে? এটা মানুষের সবচাইতে বড় প্রশ্ন। আপনি এ ধরনের কথা বলেন; জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতে। বাংলাদেশ ব্যাংকে কী হচ্ছে; সেটি কি আপনি বলতে পারবেন?

রিজভী বলেন, সবই জানেন; আপনাদের ভিতরে যে অনাচার আর চক্রান্ত চলছে, যে লুটপাট চলছে, সেসব আড়াল করতে বিভ্রান্তমূলক কথা বলে জনগণের দৃষ্টিকে অন্য দিকে সরিয়ে দিতে চান। বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার অন্য দেশে চলে গেছে। সে খবর অন্য দেশের একটি পত্রিকায় এসেছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে বিখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বড় ধরনের কোনো ঘটনা বাংলাদেশ ব্যাংকে ঘটেছে। টাকার আমানত যেখানে থাকে, সঞ্চয়ের আমানতের গ্যারান্টি যেখানে থাকে, সেই বাংলাদেশ ব্যাংকে কী পরিমাণ চুরি এবং ডাকাতি হয়েছে; সেসব যাতে জনগণ না জানতে পারে, সে কারণে সাংবাদিকদের জন্য বিধি নিষেধ দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে, কী লুটপাট-চুরি হয়েছে, দেশের কত বড় সর্বনাশ করা হয়েছে; বাংলাদেশ ব্যাংক থেকে। থলের বিড়াল আস্তে আস্তে বের হতে শুরু করেছে। এগুলো ঢাকার জন্য হাছান মাহমুদ আর ওবায়দুল কাদের সাহেবরা বিভিন্ন ধরনের কথা বলে বেড়াচ্ছেন। বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছেন।

বিএনপি’র মুখপাত্র বলেন, ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী; তাকে নিয়ে কতই না কথা বললেন ওবায়দুল কাদেররা। একবারে বিএনপিকে না কি ক্ষমতায় নিয়ে আসবে। অথচ বিএনপি’র কোনো নেতা এ ব্যাপারে কোনো কথা বলেননি। পরে দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডেনাল্ড লু বৈঠক করলেন। সরকারের লোকজন গোপনে গোপনে তার হাত পা ধরলেন কি না, কে জানে? জানতে পারলাম, মার্কিন কোম্পানিগুলোর দেনা পরিশোধের জন্য ডোনাল্ড লু চাপ দিয়েছেন। ডোনাল্ড লু'র হাত পা ধরছে, অনুনয় বিনয় করছে সরকারের লোকজন। তারা মুখে বলছে একটা, করছে আরেকটা। এরকম দ্বিচারিতা ও ভন্ডামি করে ক্ষমতায় টিকে আছে এরা।

এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের আর কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে রিজভী বলেন, অবৈধ এই সরকারকে ক্ষমতাচ্যুত করে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারে মাধ্যমে নির্বাচন হলে জনগণ যাকে ভোট দেয়; সে সরকারের মাধ্যমে দেশে স্বস্তি আসবে।

আগামী ২১ তারিখ যে উপজেলা নির্বাচন হবে তাও জনগণ বর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা