বাণিজ্য

বগুড়ায় অর্ধেক দামে সয়াবিনসহ ক্রেতার কাছে ভ্রাম্যমাণ টিসিবি

বগুড়া প্রতিনিধি

পবিত্র রমজান মাসে বগুড়ার বাজারে অর্ধেক মূল্যে সয়াবিন তেল, ডাল, ছোলা, বুট ও চিনি বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাকে আগামী ২৮ মার্চ পর্যন্ত পর্যন্ত এই সুবিধা পাবেন প্রত্যেক উপকারভোগী।

বুধবার (০৫ মার্চ) বগুড়া শহরের শহিদ খোকন পার্কের সামনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। দিনভর ঠনঠনিয়া, বউ বাজার, মাটিডালি ও গোদারপাড়া বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে অর্ধেক মূল্যে পণ্য বিক্রয় করা হয়।

টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান সাদ্দাম হোসেন জানান, প্রত্যেক উপকারভোগী ৪৫০ টাকার একটি প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা বুট এবং এক কেজি চিনি পাচ্ছেন। শহরের ২৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে ২৮ মার্চ পর্যন্ত পণ্য বিক্রয় চলবে।

আনুষ্ঠানিক উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, টিসিবির বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স রহমান ট্রেডার্সের আব্দুর রহমান, মেসার্স গিভ এন্ড টেক পরিচালক আবু জাফর প্রমূখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালখালী হারগাজী খাল ভাঙন রোধে ও রাস্তার উন্নয়নের কাজ চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমুখী কর্মসূচির ধারাবাহিকতা...

আট বছর ধরে কার্যক্রমে নেই নারায়ণগঞ্জ সিজেএম ভবন

তারিকুর রহমান রিপন ,নারায়ণগঞ্জ: ২০০ কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত নারায়ণগঞ...

এক শিক্ষকে কয়েক বছর, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথ...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে।...

প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের ৮৫ দিন

ডা. মু. মাহতাব হোসাইন মাজেদ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ মে ২...

সাগরিকা ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ন...

লামায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

পার্বত্য জেলার বান্দরবানের লামা থানা-পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়া...

আইনজীবীর নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস: লামায় যুবক আটক

পার্বত্য জেলার বান্দরবানের লামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সুপ্...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে।...

রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা

রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজসহ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’...

লাইফস্টাইল
বিনোদন
খেলা