ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

খুলশিতে একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরের খুলশী থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ফরহাদ (২৭)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মুরাদপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

খুলশী থানা পুলিশ জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টা ৫ মিনিটে খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম। এ সময় এসআই মোহাম্মদ লোকমান হোসেন ও এসআই মো. জালাল আহমেদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে ফরহাদের কাছ থেকে একটি কালো রঙের স্টিলের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি লাল রঙের কার্তুজ এবং একটি সবুজ রঙের খালি কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা