বাণিজ্য

ভালুকায় উপজেলা প্রশাসনের সুলভ মূল্যের বাজার, স্বস্তিতে সাধারণ মানুষ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে বিশেষ সুলভ মূল্যের বাজার।

রমজানের চতুর্থ দিন থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এই বাজারে ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, ডিম, শসা, লেবু ও দুধসহ নিত্যপণ্য। সাধারণ বাজারের তুলনায় স্বল্প দামে পণ্য পাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন শত শত ক্রেতার ভিড়ে মুখরিত হয় বাজারটি।

স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই বাজারে অন্যান্য বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এই বাজারে শত শত মানুষ ভিড় করছেন।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ৭৫০ টাকার গরুর মাংস ভর্তুকি মূল্যে ৬০০ টাকায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকায়, ৪৫ টাকার ডিম ৩৮ টাকায়, ৬০ টাকার লেবু ৪০ টাকায়, প্রতি লিটার দুধ ১১০ টাকার স্থলে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা হাবীব জানান, বাজারে দ্রব্যমূল্যের যে উর্দ্ধগতি এই সুলভ মূল্যের বাজার টি নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, “স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ করে এই বাজার সাজানো হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়ানো যায়। তবে গরুর মাংস ও ডিম ভর্তুকি দিয়ে বিক্রি করা হচ্ছে বলে এগুলো সপ্তাহে মাত্র দুই দিন দেওয়া সম্ভব।“ তিনি যোগ করেন, "চাহিদা বাড়লে পণ্যের পরিধি ও সময় বাড়ানোর চিন্তা আছে। আমাদের লক্ষ্য, রমজানে কোনো পরিবার যেন পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয়।"

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা