ছবি-সংগৃহীত
রাজনীতি
রাজবাড়ী জেলা বিএনপি

ফরিদপুরে লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ অক্টোবর সারা দেশের ন্যায় ফরিদপুর বিভাগীয় লংমার্চ সফল ভাবে সম্পন্ন করণ উপলক্ষে শনিবার রাজবাড়ী জেলা বিএনপি কতৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে জেলা বিএনপি'র নেতৃবৃন্দের পাশাপাশি পাঁচটি থানা, তিনটি পৌরসভার নেতৃবৃন্দও আলোচনায় অংশ নেন।

জেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল ইসলাম এর সঞ্চালনায় ও জেলার আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদ্য সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ নমিনেশন প্রত্যাশী জনাব হারুন-অর-রশিদ হারুন।

জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এবং রাজবাড়ী-১ আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ নমিনেশন প্রত্যাশী জনাব এ্যাডভোকেট আসলাম মিয়া।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক পিন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শওকত সিরাজ, সেচ্ছাসেবক সভাপতি লিখন, যুবদল সেক্রেটারি সাইফুল, ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম রোমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, গোয়ালন্দ উপজেলা এবং পৌর বিএনপির সভাপতিদ্বয় সহ আরো অনেকে।

নেতৃবৃন্দের প্রত্যেকের বক্তব্যেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্ররণ, আগামীর রাষ্ট্র নায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনার দুর্বার আন্দোলনকে আরও বেগবান করতে নানা নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

অতঃপর জেলা বিএনপি'র আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর ঘোষণার মধ্য দিয়ে আলোচনার পরিসমাপ্তি ঘটে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নিলামে নতুন ইতিহাস, শীর্ষে ইয়ামাল

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

শুটিং সেটের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা