সারাদেশ

পদ্মা সেতুতে মালবাহী ট্রেনের সফল ট্রায়াল

মাদারীপুর প্রতিনিধি: ৩শ টন পাথর নিয়ে মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়েছে মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ডে। ট্রেনটি ৮০ কিলোমিটার গতিবেগে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন থেকে বিরতিহীনভাবে পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচরের ২টি স্টেশন হয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌছায় মাত্র ৪৬ মিনিটে। এদিন ২ ধাপে ২ স্তরের গতিতে পরীক্ষা চালানো হয়।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকল্প সংশ্লিষ্টদের মাঝে সন্তোষ বিরাজ করছে। এর আগে শুক্রবার দেশে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার গতির রেকর্ড গড়ে পদ্মা সেতু দিয়ে সভলভাবে পরীক্ষামূলকভাবে চলে যাত্রীবাহী ট্রায়াল ট্রেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ঢাকা-ভাঙ্গা নতুন এই রেলপথের। সেই উপলক্ষ্যে গত ৭ সেপ্টেম্বর রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অসংখ্য সংসদ সদস্যর উপস্থিতিতে ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৬০ কিলোমিটার গতিতে রেলের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনকে ঘিরে শুক্রবার যাত্রীবাহী ট্রেন দিয়ে সফলভাবে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার গতিতে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল সফল হয়।

শনিবার ৫টা বগিতে ৩শ টন পাথর বোঝাই করে মালামালবাহী ট্রেন দিয়ে ট্রায়াল করা হয়। প্রতি বগিতে পাথর ছিল ৬০ টন।

প্রথমে সকাল ৭টা ৩৮ মিনিটে ৬০ কিলোমিটার গতিবেগে ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে গিয়ে ৮টা ৩০ মিনিটে মাওয়া স্টেশনে পৌছায়।

এ সময় পদ্মা সেতু পার হতে ট্রেনটি ৬ মিনিট ৩০ সেকেন্ড সময় নেয়। অপরদিকে মাওয়া স্টেশন থেকে ট্রেনটি সমপরিমান মালামাল নিয়ে সকাল ৯ টা ৫ মিনিটে ছেড়ে ৯টা ৫১ মিনিটে ভাঙ্গা স্টেশনে পৌছায়। ভাঙ্গা পর্যন্ত পৌছাতে সময় লাগে মাত্র ৪৬ মিনিট। এসময় পদ্মা সেতু পার হতে সময় লাগে মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ড। ট্রায়াল চলাকালে মধ্যকার কোন স্টেশনেই থামেনি ট্রেনটি। দূর্ঘটনা এড়াতে রেলপথজুড়ে ছিল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

এ প্রকল্পের রেল লাইন (ট্রাক) ইনচার্জ সৈয়দ শওকত হোসেন উপরে উল্ল্যেখিত তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, আজকের ট্রেনের ৫টি বগি ছিল। প্রতিটি বগিতে ৬০ টন পাথর ছিল। এই পাথর নিয়ে ট্রায়াল ট্রেনটি সফলভাবে মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ডে মাওয়া থেকে ভাঙ্গা পৌছায়।

মাওয়া ভাঙ্গা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, আজ আমরা ২ ধাপে ট্রায়াল করেছি। প্রথমবার ৬০ কিলোমিটার গতিবেগে পরেরবার ৮০ কিলোমিটার গতিবেগে। সফলভাবে এই ট্রায়াল সম্পন্ন হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যক্তিগত চাওয়া নেই, জনগণের সেবাই আমার রাজনীতি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১...

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে...

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সোনাগাজীতে এনসিপির লিফলেট কর্মসূচি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বি...

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্...

নির্বাচন উপলক্ষে সারা দেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য...

পেকুয়ায় বিকেলের আগুনে সর্বস্বান্ত পরিবার, পুড়েছে বসতঘর ও সহায়-সম্বল

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পাঠান মাদবর পাড়ায় অগ্নিকা...

ব্যক্তিগত চাওয়া নেই, জনগণের সেবাই আমার রাজনীতি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১...

ধানের ক্ষেতে কৃষকদলের স্বেচ্ছাশ্রম

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে কৃষকদের সহায়তায় মাঠে নামে...

সৌদি আরবে উটের জন্য ‘পাসপোর্ট’ চালু হচ্ছে

মানুষের জন্য পাসপোর্ট ইস্যু খুবই স্বাভাবিক ঘটনা। তবে, সৌদি আরবে হচ্ছে ব্যতিক্...

তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন তার কন্যা জাইমা র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা