সংগৃহীত
নারী

নারীর চলাফেরা দেখা যায়, এমন জানালা নিষিদ্ধ আফগানিস্তানে

আমার বাঙলা ডেস্ক

আফগানিস্তানে আবাসিক ভবনের জানালা নির্মাণ নিয়ে নতুন আদেশ জারি করেছে তালেবান প্রশাসন। আদেশে বলা হয়েছে, বাইরে থেকে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যাওয়া আবাসিক ভবনে এমন কোনো জানালা নির্মাণ করা যাবে না। এমনকি কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নতুন এই আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আদেশের কথা নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয়; যার মাধ্যমে ‘আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়।’ সরকার দাবি করছে, নারীদের সম্মান ও পবিত্রতা বজায় রাখতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই আদেশের বিষয়ে উল্লেখ করে বলেছেন, ‘বাড়ির বাইরে থেকে কেউ রান্নাঘরে নারীদের কাজ, উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে— তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে।’

নতুন এই আদেশে সরকার পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে যাতে প্রতিবেশীদের বাড়ির ভেতর দেখা যায় এমন ভবনগুলো খুঁজে বের করা হয়। কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসমাগমপূর্ণ স্থান থেকে নারীদের দূরে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে তালেবান প্রশাসন। দেশটিতে মেয়েদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সীমিত এবং পার্ক ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আফগান প্রশাসনের এমন পদক্ষেপকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে তালেবান প্রশাসন দাবি করছে, তারা ইসলামিক আইন অনুযায়ী নারী ও পুরুষদের অধিকারের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল মদনে ৪ হাজার হেক্টর ইরিবোরো জমি পানির নিচে

নেত্রকোনার মদনে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ-নদী পানি বৃদ্ধি পেয়ে প্রা...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা