সংগৃহিত
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ফের আবর্জনার বেলুন

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দিকে আবারও শতাধিক আবর্জনার বেলুন উড়িয়েছে উত্তর কোরিয়া। কিছুদিন আগেও এই একই ধরনের প্রচারণা চালিয়েছিল বলে রোববার জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, সীমান্তের ওপারে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট উড়ানোর প্রতিশোধ স্বরূপ এই বেলুন উড়িয়েছে তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ রোববার বলেছেন, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে উত্তর কোরিয়া থেকে প্রায় ৬০০ বেলুন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে উড়ে এসেছে। এই বেলুনগুলোতে সিগারেটের বাট, কাপড়ের টুকরো, বর্জ্য কাগজ ও ভিনাইল ছিল। তবে কোনো বিপজ্জনক পদার্থ ছিল না। সাধারণ মানুষকে সতর্ক করে সামরিক বাহিনী বলেছে, উত্তন কোরিয়া থেকে উড়ে আসা বেলুন ধরা যাবে না।

বাহিনীটি আরও জানিয়েছে, এই ঘটনায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সিউল উড়ে আসা সন্দেহভাজন অজ্ঞাত বস্তুগুলো শহরের কাছের আকাশে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

এর আগেও বুধবার দক্ষিণ কোরিয়ায় অন্তত ২৬০টি আবর্জনা বহনকারী বেলুন ফেলেছে উত্তর কোরিয়া। আর এগুলোকে ‘আন্তরিকতার উপহার’ বলে অভিহিত করেছে দেশটি। ওই ঘটনায় মানুষকে বাড়ির ভেতরে থাকার অনুরোধ করে সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উড়ে আসা বেলুনগুলোকে গুলি করার কোন পরিকল্পনা নেই। কারণ এতে বিপজ্জনক পদার্থ থাকতে পারে। এ ছাড়া গুলি চালালে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার ঝুঁকিও তৈরি হতে পারে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র লি সুং জুন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিদ্ধান্ত নিয়েছি, বেলুনগুলোকে নিরাপদে নামতে দিতে হবে। তারপর নিরাপদে পুনরুদ্ধার করাই ভালো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা