সংগৃহিত
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিস্ফোরণ, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সুফান বুরি প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটেছে। একজন উদ্ধার কর্মী বলেছেন, ‘১৮ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্সকে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি।

পুলিশ কর্নেল থেরাপোজ রাওয়াংবান এএফপিকে বলেছেন, ‘সেখানে অনেক মরদেহ ছিল। আমরা কতজন মারা গেছে তা পরীক্ষা করছি।’

তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, থাইল্যান্ডে আতশবাজি এবং অন্যান্য পাইরোটেকনিক তৈরির কারখানায় বিস্ফোরণ অস্বাভাবিক কিছু নয়।

২০২৩ সালের জুলাইয়ে দক্ষিণ নারথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলোক শহরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে ১০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

লাইফস্টাইল
বিনোদন
খেলা