জাতীয়
জি-২০ সম্মেলন

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জি-২০ সম্মেলন উপলক্ষে তিন দিনের ভারত সফর শেষ করে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল।

এর আগে, গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে যান।

একইদিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। এর আগে অবশ্য দুদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

এগুলো কৃষি গবেষণায় সহযোগিতা, সংস্কৃতি বিনিময় ও বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপির (দুই দেশের সাধারণ মানুষ) মধ্যে লেনদেন সহজ করা সম্পর্কিত।

শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন। শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তৃতা দেন তিনি।

‘ওয়ান আর্থ’ ও ‘ওয়ান ফ্যামিলি’ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় তা তুলে ধরেন।

এছাড়া প্রধানমন্ত্রী তার সরকারের মেয়াদকালে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অবিশ্বাস্য সাফল্যের অভিজ্ঞতা বিশ্ব নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেন।

সম্মেলনের সাইডলাইনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।

জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের শুরুতে বিশ্বনেতাদের সঙ্গে দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল ৯টার পর রাজঘাটে গান্ধী সমাধিতে পৌঁছালে শেখ হাসিনাকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিয়ে দেন উত্তরীয়।

এক ঝাঁক বিশ্বনেতাকে স্বাগত জানানোর ব্যস্তময় কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিছু সময় আলাপচারিতা করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।

একে একে শ্রদ্ধা জানাতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অর্থনৈতিকভাবে শক্তিধর দেশের শীর্ষ নেতারা। এরপর জি-২০ সম্মেলনে যোগ দেয়া বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে পুষ্পার্ঘ অর্পণ করে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানান শেখ হাসিনা।

এরপর জি-২০ সম্মেলনের শেষ দিনে তৃতীয় সেশন ‘ওয়ান ফিউচার’ শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা