ছবি: সংগৃহীত
অপরাধ
সরাসরি থানা মামলা হিসেবে লিপিবদ্ধের আদেশ

চট্টগ্রামে গাড়িচাপায় অন্তঃস্বত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় মামলা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন—ডিসি হিলের গেট সামনে গাড়িচাপায় এক অন্তঃস্বত্ত্বা কুকুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপচালক ও দায়িত্বরত নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ‘হত্যা মামলা’ গ্রহণ করেছে আদালত। মামলাটি কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে লিপিবদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলাটি করেন তোফায়েল আহমেদ নামে এক তরুণ। তিনি নিজেকে ‘পশুপ্রেমী’ হিসেবে পরিচয় দিয়ে আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী নাজনীন জেনি জানান, সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় (পশুহত্যা) মামলাটি করা হয়েছে। পিকআপ ভ্যানচালক ও গেটের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাদের নাম উল্লেখ করা হয়নি। তদন্তের মাধ্যমে দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

আদালত পুলিশকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার এবং প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

আবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে নন্দনকাননের ডিসি হিল গেটের সামনে কুকুরটি বসে ছিল। ভেতর থেকে একটি সাদা পিকআপ বের হওয়ার সময় গেট খোলেন নিরাপত্তাকর্মী। কিন্তু তিনি কুকুরটিকে সরানোর কোনো চেষ্টা করেননি, গাড়িচালককেও সতর্ক করেননি। ফলে পিকআপটি কুকুরটিকে চাপা দিয়ে চলে যায়। পরে নিরাপত্তাকর্মীও কোনো পদক্ষেপ নেন না।

আবেদনকারীর দাবি, কুকুরটি অন্তঃস্বত্ত্বা ছিল। চালক ও নিরাপত্তাকর্মী দুজনই ঘটনাটি জানার পরও দায়িত্বশীল আচরণ করেননি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা