ছবি: সংগৃহীত
অপরাধ
জেলা প্রশাসকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া বার্তা পাঠানো হচ্ছে

জেলা প্রশাসকের নামে প্রতারণা, আনুষ্ঠানিক সতর্কতা জারি

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড নজরে আসার পর জেলা প্রশাসন মঙ্গলবার (৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা জারি করেছে।

জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ ‘DC Cox’s Bazar’-এ প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, জেলা প্রশাসকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া বার্তা পাঠানো হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও প্রতারণামূলক। পোস্টে জনগণকে এমন বার্তায় বিশ্বাস না করতে এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, প্রতারকরা জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠাচ্ছে এবং প্রশাসনিক প্রভাব দেখিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কোনো নির্দেশনা বা বার্তা কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হয় না। আর্থিক প্রতারণার উদ্দেশ্যেই চক্রটি সক্রিয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা প্রশাসন সকলকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক যে কোনো বার্তার বিষয়ে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা