গ্রেফতার অপহরণকারী ও উদ্ধারকৃত শিশু। ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ
নোয়াখালী থেকে গ্রেপ্তার অপহরণকারী

আকবরশাহে চার বছরের শিশু অপহরণ, ৩৬ ঘণ্টায় উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় চার বছরের এক শিশুকে অপহরণের ৩৬ ঘণ্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজাদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আকবরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকার নিজের ভাড়া বাসার সামনে খেলতে বের হয় চার বছরের ওই শিশু। দীর্ঘসময় না ফেরায় তার বাবা মো. আবু সায়েদ আশপাশে খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান পাননি। পরে তিনি আকবরশাহ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি নং–৪১৬) করেন।

জিডির পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে, এক ব্যক্তি শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ ওই ব্যক্তিকে আজাদ হিসেবে শনাক্ত করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আজাদ শিশুটিকে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা এলাকায় নিয়ে গেছে।

এরপর আকবরশাহ থানা ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াখালীতে অভিযান চালায়। ৯ ডিসেম্বর গভীর রাতে মাইজদি কোর্টের বিপরীত পাশে ওয়াল্টন শোরুমের সামনে সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সেখান থেকেই আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করেছেন যে, তিনি চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করেন এবং নোয়াখালীতে নিয়ে গিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল।

শিশুটির বাবা বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেছেন। পুলিশ গ্রেপ্তার আজাদকে আদালতে পাঠিয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা