অপরাধ

চট্টগ্রামে শিবির সভাপতির বাবাকে গুলি করে খুন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে ছাত্র শিবিরের সভাপতির বাবাকে গুলি করে খুন !

বিস্তারিত : চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে নুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের পিঠের বাম দিকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের ছেলে মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি বলেন, “আমার বাবার শরীরে গুলির চিহ্ন আছে। অটোরিকশাতেও গুলির দাগ দেখা গেছে। আমরা অত্যন্ত মর্মাহত।”

ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান বলেন, “এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। নইলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।”

বড়হাতিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক বলেন, নুরুল ইসলাম একজন সহজ-সরল মানুষ ছিলেন। রাতের দিকে তিনি প্রায়ই যাত্রী নিয়ে গাড়ি চালাতেন। “এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানাই,” বলেন তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্র বলেন, “গভীর রাতের কোনো একসময় নুরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তাঁর মরদেহ থানায় রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, ঘটনাটির রহস্য উদ্ঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।”

আমার বাঙলা/এনইউএ/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিশেষ অতিথি জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

ক্ষোভ উগরে দিলেন নেইমার

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা