সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাইনি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনায় তাকে যুদ্ধবিরতির আহ্বান জানাননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

জাতিসংঘের প্রস্তাব পাশের পর শনিবার জো বাইডেন টেলিফোনে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এদিকে গাজার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর লড়াই আরো তীব্র হয়েছে। ইসরাইল যেকোনো মূল্যে ওই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলের ওপর ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর থেকে ছোট্ট এই ভূখণ্ডের ওপর ঝাঁপিয়ে পড়েছে ইসরাইলি বাহিনী। তাদের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরো প্রায় ৫০ হাজার। বাস্তুচ্যুত হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই। তারা প্রাণ বাঁচাতে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে।

ইসরাইলি হামলায় গাজায় যে মানবিক বিপর্যয় নেমে এসেছে তা বন্ধে জাতিসংঘসহ নানা মানবাধিকার সংগঠন থেকে আহ্বান জানানো হচ্ছে। কিন্তু ইসরাইল এ যুদ্ধকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই বলে বর্ণনা করে হামাসকে নির্মূল করে গাজার ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত থামবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। এ যুদ্ধে তারা পাশে পেয়েছে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র শুরু থেকে এ যুদ্ধকে ইসরায়েলের আত্মরক্ষার লড়াই বলে আসছে।

যে কারণে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংযুক্ত আরব আমিরাতের উত্থাপন করা একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। ওই প্রস্তাবে গাজায় ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান’ এবং ত্রাণ সরবরাহ বাড়ানোর কথা বলা ছিল। ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান’ নিয়ে তীব্র আপত্তি তোলে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বিতর্ক এবং ভোটাভুটি পিছিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত প্রস্তাব থেকে ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান’ কথাটি ফেলে দিতে হয়। তার পরিবর্তে ‘লড়াই স্থায়ীভাবে বন্ধের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে জরুরি পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানানো হয়। শুক্রবার ওই প্রস্তাবের উপর ভোট হয় এবং ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩ ভোট পেয়ে প্রস্তাবটি পাস হয়। ভোট দান থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন; তবে আমি তাকে (গাজায়) যুদ্ধবিরতির আহ্বান জানাইনি।

যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা চান এবং আশা করছেন ইসরাইল শিগগিরই গাজায় তাদের সামরিক অভিযানের গতি পরিবর্তন করবে এবং হামলার তীব্রতা কমিয়ে বরং বেছে বেছে হামাস নেতৃত্ব এবং হামাসের অবকাঠামোর ওপর হামলা চলাবে। তাতে সাধারণ ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা কমে আসবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা