সংগৃহিত
আন্তর্জাতিক

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ সাবাহ

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ। দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ শনিবার (১ জুন) তাকে এই পদে নিয়োগ দেন।

শেখ সাবাহ খালেদ আল-হামাদ অতীতে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। রোববার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শনিবার দেশটির নতুন ক্রাউন প্রিন্স হিসেবে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর নাম ঘোষণা করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সিংহাসন গ্রহণের মাত্র ছয় মাস এবং সংসদ স্থগিত করার কয়েক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নিলেন কুয়েতের আমির।

এএফপি বলছে, ৭১ বছর বয়সী শেখ সাবাহ খালেদ আল-হামাদ ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং এরপর ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

বার্তসংস্থাটি বলছে, নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পরে ৮৩ বছর বয়সী আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ সংসদ ভেঙে দেওয়ার পর কুয়েত গত মে মাসে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়। সেসময় সংবিধানের বেশ কিছু ধারাও স্থগিত করেন তিনি।

গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়া এই আমির এরপর দ্বিতীয় সরকারের নাম ঘোষণা করেন।

মূলত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর চেয়ে কুয়েতের শাসন ব্যবস্থা কিছুটা ভিন্ন। কুয়েতের একটি প্রভাবশালী পার্লামেন্ট রয়েছে যদিও দেশটিতে বেশিরভাগ ক্ষমতাই থাকে রাজপরিবারের কাছে।

আইন প্রণেতাদের হাতে ক্ষমতা থাকলেও সরকারের সাথে তাদের নিয়মিতভাবেই মতবিরোধ সৃষ্টি হয় এবং এর জেরে বারবারই দেশটিতে সংকট দেখা দেয়।

মূলত কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর চেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে এবং কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগেও মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা