সংগৃহীত
আন্তর্জাতিক

এবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা হল ইসরায়েলে!

আন্তর্জাতিক ডেস্ক    

এবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হল ইসরায়েলে। সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গোলান হাইটস এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সরকারি সম্প্রচারক কেএএন মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেছে, দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট ইসরায়েলি-অধিকৃত গোলান হাইটসের কাছে খোলা জায়গায় আঘাত করেছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথর বলছে, দক্ষিণ গোলান হাইটসের হাসপিন এবং রামাত মাগশিমিম সম্প্রদায়ের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাজানো হয় সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্রটি মোকাবেলায় কামান দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন। সাইরেন বাজানোর কিছুক্ষণ পরেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন ইয়েদিওথ আহরোনোথ।

পৃথকভাবে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গ্যালিলি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও বলেছে, দান অঞ্চল, জেরুজালেম এবং নফ হাগালিলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। দুটি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা