সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে মিসাইল ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    

ইসরায়েলে মিসাইল ছোড়ার অভিযোগকে প্রত্যাখ্যান করলো ইরান। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ফের হামলা চালানোর অভিযোগ তোলা হয় ইরানের বিরুদ্ধে।

রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার করা হয়েছে।

এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে তিনি জানান, ‘মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ কারণে তেহরানে শাসকগোষ্ঠীর অবস্থানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া ইসরায়েল সরকারের নীতি। সেই নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত।’

তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ডাক দিয়েছেন ইসরায়েলি আইনপ্রণেতারাও। নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ও কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সমোটরিচ এক্স-এ লেখেন, ‘তেহরান কাঁপবে।’

বিরোধী দল ইয়িসরায়েল বেইতেনু চেয়ারম্যান আবিগডোর লিবারম্যান এক পোস্টে বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণার সাড়ে তিন ঘণ্টা পরই ইরান উত্তরের দিকে হামলা চালাল। আমরা চুপচাপ বসে থাকতে পারি না, অবিলম্বে প্রতিশোধ নিতে হবে।’

ক্ষমতাসীন লিকুদ পার্টির সংসদ সদস্য তালি গটলিভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের যেকোনো লঙ্ঘনের যথাযথ জবাব দেওয়া হবে।’ আর আরেক লিকুদ এমপি আবিচাই বোয়ারন তেহরানের শাসকগোষ্ঠীর প্রতীকী স্থাপনার ওপর ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলার আহ্বান জানান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা