আন্তর্জাতিক

উপনির্বাচনে পশ্চিমবঙ্গে জয় ধরে রাখল তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে যেন অ্যাসিড টেস্ট হল মমতার সরকারের। উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেলো রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে থাকলো বিজেপি। তৃতীয় স্থানে রয়ে গেল সিপিএম- কংগ্রেস জোট। যদিও গত বিধানসভার তুলনায় ভোট বেড়েছে সিপিএম’র।

গত বিধানসভায় (২০২১ সাল) বামেরা শূন্য আসন পেলেও ভোট পেয়েছিল ১২ শতাংশ। তবে এবারের উপনির্বাচনে ভোটের শতকরা হার বেড়ে দাড়াল ২০ শতাংশ। ফলে আগামী বিধানসভায় বামেরা পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপিকে পেছনে ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন।

যদিও বিধানসভার একটি মাত্র আসনের উপনির্বাচন হয়েছিল। সোমবার (২৩ জুন) সেই ফল প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নদীয়া জেলার কালিগঞ্জ বিধানসভা আসনের বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমুল।

উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন আলিফা আহমেদ। তার জয়ের ব্যবধান ৪৯ হাজার ৭৫৫ ভোট। দ্বিতীয় স্থান রয়েছে বিজেপি প্রার্থী আশীষ ঘোষ এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ তৃতীয় স্থানে দৌড় শেষ করেছে। গত বৃহস্পতিবার কালিগঞ্জ আসনে ভোট নেওয়া হয়। এদিন ছিল তার গণনা। প্রথম থেকেই জয়ের ব্যবধানে এগিয়ে ছিলেন আলিফা আহমেদ।

শেষ বিধানসভা নির্বাচন (২০২১ সাল) এই আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন আহমেদ। কিন্তু তার অকাল মৃত্যুর কারণে এই আসনটি শূন্য হয়। যার ফলেই এই উপনির্বাচন। মমতার মাস্টার স্ট্রোক হিসেবে প্রার্থী করা হয় নাসির কন্যা আলিফা আহমেদকে।

গত কয়েক মাস ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিসহ নানা দুর্নীতির বিষয় সামনে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু এসব ধোপেই টিকল না। এতকিছুর পরও স্বাভাবিকভাবে বলা যায়, ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে চরমভাবে মমতার সরকারের। আর তাই যেন প্রমাণ করল এবারের উপনির্বাচনে।

ভোটে চূড়ান্ত ফলাফল সামনে আসার পরই দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, ভোটারদের অপ্রতিরোধ্য সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করেছেন।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কালিগঞ্জ আসন ছাড়া উপনির্বাচন হয়েছিল ভারতের কেরালার নীলাম্বুর আসন, গুজরাটের ভিসাভাদর ও কাদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই কেন্দ্রগুলোর কোথাও সাবেক বিধায়কের অকাল মৃত্যু, আবার কোথাও অন্য দলে যোগদান করার ফলে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। সোমবার এই কেন্দ্রগুলোতেও ফলাফল ঘোষিত হয়।

এর মধ্যে কেরলের নীলাম্বুর কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ‌‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউডিএফ) প্রার্থী আরিয়াদান শওকত।

গুজরাটের কাদি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী রাজেন্দ্র কুমার চাভডা। আবার গুজরাটের ভিসাভাদর কেন্দ্রে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে ‘আম আদমি পার্টি’ (আপ)। গত নির্বাচনেও এই কেন্দ্রটি আপের দখলে ছিল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা