সংগৃহিত
বিনোদন

এফডিসিতে নিপুণবিরোধী মিছিল

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাপ বাড়ছেই। মাসখানেক আগে এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচন সেসময় ‘সুষ্ঠু’ হয়েছে বলে দাবি করা হলেও একমাস পরেই বদলে গেছে সেই চিত্র।

এর কারণ চিত্রনায়িকা নিপুণ আক্তার। যিনি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন। নির্বাচনে পরাজয়ের পর জয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিলেও একমাস পরেই এই নায়িকা দাবি করলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি।

যে কারণে মিশা-ডিপজল পরিষদের বিরুদ্ধে আদালতে রিট করেন নিপুণ। যারই প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে চেয়ার না বসার আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিপুণের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। এই অভিনেত্রীর শাস্তির দাবিতে আজ (২২ মে) দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা হয়েছে মিছিল। এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী। তাদের মূলকথা, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি দাবি’।

যারা নিপুণের শাস্তি চেয়ে মিছিল করেছেন তাদের হাতে থাকা ব্যানারে এই নায়িকার গলায় জুতার মালার ছবি ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে নিপুণকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ‘স্লোগান’ও দিতে দেখা গেছে।

এদিকে গুঞ্জন উঠেছে, আজই বাতিল হতে পারে শিল্পী সমিতি থেকে নিপুণের সদস্য পদ। এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্তটি গ্রহণ করা হবে।

শিল্পী সমিতিতে নিপুণবিরোধী মিছিল প্রসঙ্গে এই নায়িকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ নিপুণ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা