সংগৃহিত
আন্তর্জাতিক
পাকিস্তানে জাতীয় নির্বাচন

ইমরানের পিটিআই প্রার্থীরা এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকটপূর্ণ দেশ পাকিস্তানের বহুল আলোচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। প্রাপ্ত ফলাফলে ইমরান খানের দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণার মাধ্যমে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

নির্বাচনের আগে ইমরান খানকে একাধিক মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

সেনাবাহিনীর প্রভাবের কারণে ইমরান খানের দল পিটিআইয়ের দলীয় প্রতীক বাতিল করা হয়। এর ফলে পিটিআইয়ের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে হয়েছে নির্বাচনে।

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ২১২টি আসনের ফলাফল জানা গেছে। রাত ৭টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এতে এগিয়ে আছেন স্বতন্ত্রপ্রার্থীরা। যাদের অধিকাংশই কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান সমর্থিত। এই স্বতন্ত্রপ্রার্থীদের বিজয়ের সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়ছে সাবেক আরেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন)।

জিও নিউজ জানিয়েছে, ২৬৫ আসনের মধ্যে এ পর্যন্ত ২০৪টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্রপ্রার্থীরা ৯০টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, পিএমএল-এন ৬০টি আসন পেয়েছে। আর পিপিপি ৪৮টি, এমকিউএম-পি আটটি, আইপিপি, পিএমএল ও জেইউআই দুটি করে মোট ছয়টি আসন পেয়েছে।

শুক্রবার ১০টার মধ্যে নির্বাচন কমিশনের ফল ঘোষণা শেষ করার কথা ছিল। তবে নির্বাচনে ইমরানের দলের প্রার্থীদের জয়ের খবর আশা শুরু করলে ফল ঘোষণা গতি ধীর করে দেয় নির্বাচন কমিশন।

পর রাত ৩টা নাগাদ প্রথম চারটি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই ফল প্রকাশের বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও ভোটগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেট সমস্যার জন্য ভোটগণনার ক্ষেত্রে এত দেরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতেই ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা