বিনোদন

আলিয়া পূজা ভাট্টের মেয়ে, মুখ খুললেন মহেশ-কন্যা

বিনোদন ্ডেস্ক: মহেশ ভাট্ট বলিউডের অন্যতম নামজাদা পরিচালক। কিন্তু বিতর্ক তাঁকে বিভিন্ন সময় ধাওয়া করেছে। পুরনো একটি বিতর্ক ফের আলোচনায়। আলিয়া ভাট্ট যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন, সেই সময় গুজব ছড়ায় পূজা ভাট্ট নাকি আলিয়ার মা। ভাট্ট পরিবারের সম্পর্কগুলো এক সময় খুব বেশি প্রকাশ্যে না আসায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে নানা সময়ে। অবশেষে এই প্রসঙ্গে জবাব দিলেন পূজা নিজেই।

পূজা বলেন, ‘‘এটা ভীষণ বোকা ব্যাপার। এই নিয়ে কোনও মন্তব্য করতেও রুচিতে বাঁধে। এমন ভুল তথ্য যিনি ছড়িয়েছেন তাঁকে একটু ধরে আনা হোক। আসলে আমাদের দেশে এগুলো বহু আগে থেকেই চলে আসছে। কারও পরিবার নিয়ে নতুন নতুন গল্প তৈরি করে সেগুলো নিয়ে গসিপ করা।’’

আসলে মহেশ ভাট্টের তিন মেয়ে ও এক ছেলে। তাঁদের মধ্যে অভিনেত্রী পূজা সব থেকে বড়। মহেশের প্রথম স্ত্রী কিরণ ভাট্টের সন্তান রাহুল ও পূজা। দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের দুই মেয়ে আলিয়া ও শাহিন। অর্থাৎ পূজা ও আলিয়া সৎ বোন। তাঁদের বয়সের পার্থক্য প্রায় ২১ বছরের।

১৯৭২ সালে জন্ম হয় পূজার। মাত্র ২০ বছর বয়সে পূজার মা লরেন ওরফে কিরণের সঙ্গে বিয়ে হয় মহেশের। যদিও সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। এর মাঝে সোনি রাজদানের প্রেমে পড়েন পরিচালক। মহেশ যখন সোনির প্রেমে পড়েন, তখন তিনি কিরণ ভাট্টের সঙ্গে দাম্পত্যে আবদ্ধ। কিন্তু এমনই গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরা, পরস্পরের থেকে দূরে থাকতে পারেননি। অনুপম খেরের সঙ্গে ‘সারাংশ’ ছবিটির শুটিং চলাকালীন মহেশ এবং সোনির প্রথম দেখা। উল্লেখ্য, সোনিও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

কিরণের সঙ্গে বিচ্ছেদের পর সোনিকে বিয়ে করেন মহেশ। তাঁদের প্রায় সাঁইত্রিশ বছরের দাম্পত্য। দুই মেয়ের বাবা-মা।

এই মুহূর্তে আলিয়া দেশের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। তাই তিনি যখন বলিউডে পা দেন একটা বিভ্রান্তি ছড়ায়।

মহেশকে নিয়েও বিতর্ক কম হয়নি। কখনও আসলাম থেকে নাম বদলে মহেশ হওয়া। কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে কাঁটাছেড়া।তাঁর দাম্পত্য জীবন নিয়েও কম চর্চা হয়নি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা