সংগৃহীত
বিনোদন

অস্কারে সেরা ‘আনোরা’, যারা পেলেন পুরস্কার

বিনোদন ডেস্ক

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার উঠল বছরের সেরাদের হাতে। রবিবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয়েছে অস্কার ঘোষণা।

এ বছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। অভিনেত্রী মাইকি ম্যাডিসন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার। সেরা চলচ্চিত্রের পুরষ্কার ঘরে তুলেছে ‘আনোরা’।

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা। দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি।

২০২৫ সালের অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

সেরা সহ-অভিনেতা: ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য কিয়েরেন কালকিন, সেরা অ্যানিমেটেড ফিচার: ফ্লো, সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস, সেরা পোশাক পরিকল্পনা: ‘উইকেড’ সিনেমার জন্য পল ট্যাজওয়েল, সেরা মৌলিক চিত্রনাট্য: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার, সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ‘কনক্লেভ’ সিনেমার জন্য পিটার স্ট্রন, সেরা মেকআপ: ‘দ্য সাবস্টেন্স’, সিনেমার জন্য পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গুইলন ও মেরিলিন স্কার্সেলি, সেরা সম্পাদনা: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার, সেরা সহ-অভিনেত্রী: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য জোয়ি সালদানা, সেরা প্রোডাকশন ডিজাইন: ‘উইকেড’ সিনেমার জন্য নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস, সেরা মৌলিক গান: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার গান ‘এল মাল’, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা, সেরা প্রামাণ্য চলচ্চিত্র: নো আদার ল্যান্ড, সেরা শব্দ পরিকল্পনা: ডুন ২, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন ২, সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবোট, সেরা চিত্রগ্রহণ: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য লল ক্রাউলি, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল), সেরা মৌলিক সঙ্গীত: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ড্যানিয়েল ব্লামবার্গ, সেরা অভিনেতা: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি, সেরা পরিচালক: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার, সেরা অভিনেত্রী: ‘আনোরা’ সিনেমার জন্য মাইকি ম্যাডিসন এবং সেরা চলচ্চিত্র: ‘আনোরা’।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা